সনদ সংশোধন (Name Corrections) করুন

⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সনদ সংশোধন (Name Corrections) করুন

শেষ আপডেট: June 1, 2026

সমস্ত সেবা
নাম সংশোধন জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও মার্কশিট নাম সংশোধন | NU Correction Apply

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৭০৭/-
 
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
 

 

সনদ সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ডের ভুল কি একসাথে সংশোধন করা যায়? +
রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে আপনার শিক্ষা সফরের মূল ভিত্তি। তাই প্রথমে রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধন করতে হবে। সাধারণত রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেলে সেই অনুযায়ী এডমিট কার্ড, মার্কশীট ও সনদ পর্যায়ক্রমে সংশোধন করা সহজ হয়।
সনদ সংশোধনের জন্য এফিডেভিট (Affidavit) করা কি বাধ্যতামূলক? +
না, সবার জন্য বাধ্যতামূলক নয়। যদি নামের বানান সামান্য ভুল (Spelling mistake) হয়, তবে এসএসসি/এইচএসসি সার্টিফিকেট দেখেই সংশোধন করা হয়। কিন্তু পুরো নাম পরিবর্তন বা বড় ধরনের অসঙ্গতি থাকলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কোর্ট এফিডেভিট ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া বাধ্যতামূলক হতে পারে।
সংশোধিত সনদ ও মার্কশীট তুলতে কি আলাদা কোনো ফি দিতে হয়? +
না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সংশোধিত মূল কপি তোলার জন্য আলাদা করে কোনো ফি দিতে হয় না। সংশোধন আবেদনের সময়ই যে ফি (৭০০/- টাকা) জমা দেওয়া হয়, তার ভেতরেই সংশোধিত কপি পাওয়ার খরচ অন্তর্ভুক্ত থাকে। পরবর্তীতে আপনার পূর্বের ভুল মূল কপিগুলো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েই কোনো অতিরিক্ত ফি ছাড়া নতুন সংশোধিত কপিটি সংগ্রহ করতে পারবেন।
অনেক আগের শিক্ষাবর্ষের (যেমন: 1993-2014) শিক্ষার্থীরাও কি এখন সংশোধন করতে পারবে? +
হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যেকোনো শিক্ষাবর্ষের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। তবে কখনো কখনো অনলাইনে আবেদন করার পর হার্ড কপি নির্দিষ্ট অফিস কক্ষে জমা দিতে হতে পারে। সেশন যত পুরনো হবে, নথিপত্র যাচাইয়ের কারণে প্রক্রিয়াটিতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
সনদ সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র কী কী? +
১। ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
২। রেজিস্ট্রেশন কার্ড
৩। এডমিট কার্ড
৪। সাময়িক/মূল সনদ
৫। মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৬। SSC,HSC সার্টিফিকেট
৭। বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
৮। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ
৯। মাস্টার্স/প্রফেঃ কোর্স সংশোধন ক্ষেত্রে অনার্স/পার্ট-১ সংশোধিত রেজিস্ট্রেশন কপি
১০। ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)

 

 জরুরি বিজ্ঞপ্তি: সনদ সংশোধনের ক্ষেত্রে হার্ড কপি জমাদান প্রসঙ্গে

সনদ সংশোধনের প্রক্রিয়ায় অনেক সময় 'হার্ড কপি রিকোয়ারমেন্ট' বা সরাসরি কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। সহজ কথায় এর মানে হলো— আপনি যে সমস্ত তথ্য বা ডকুমেন্টের ওপর ভিত্তি করে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন, সেই মূল কাগজপত্রগুলোর একসেট ফটোকপি আপনাকে সরাসরি সংশ্লিষ্ট রেজিস্টার অফিসের নির্দিষ্ট দপ্তরে গিয়ে স্বশরীরে জমা দিয়ে আসতে হবে। মূলত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করার জন্যই কর্তৃপক্ষ এই নিয়মটি অনুসরণ করে থাকেন।

ফরম ডাউনলোড করুন
Download PDF
Downloads original uploaded .pdf file

 

Registration-Corre-Copy

 
Registration-Corre-Copy

Admit-Corre-Copy

 
Admit-Corre-Copy

 

Correction-Provisional-Certificate-Copy

 
Correction-Provisional-Certificate-Copy

Correction-Marksheet-Copy

 
Correction-Marksheet-Copy

 

সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।