জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Transcript) সংগ্রহের নিয়ম

⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Transcript) সংগ্রহের নিয়ম

শেষ আপডেট: June 1, 2026

সমস্ত সেবা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন ও সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সেবা

জাতীয় বিশ্ববিদ্যালয়: একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলন নিয়ম — অনার্স, ডিগ্রি, মাস্টার্স ও প্রফেশনাল কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক নথিপত্র সংরক্ষণের একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাপ হলো অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) সংগ্রহ করা। দেশ-বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ কিংবা পেশাগত প্রয়োজনে এই দলিলটির বিকল্প নেই। তবে সঠিক আবেদন পদ্ধতি ও প্রক্রিয়ার অভাবে অনেক শিক্ষার্থী একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোলার সময় বিভ্রান্তিতে পড়েন।

 

Academic Transcript Meaning in Bengali (অর্থ ও প্রয়োজনীয়তা)

সহজ কথায়, একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো আপনার শিক্ষাজীবনের সার্বিক ফলাফলের একটি বিস্তারিত ও প্রাতিষ্ঠানিক বিবরণী। এতে প্রতিটি বর্ষে পঠিত বিষয়, প্রতিটি বিষয়ে অর্জিত নম্বর বা গ্রেড এবং চূড়ান্ত জিপিএ (GPA) ও সিজিপিএ (CGPA) উল্লেখ থাকে। অনেক ক্ষেত্রে মূল সনদের (Original Certificate) চেয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বেশি হয়, কারণ এটি শিক্ষার্থীর পুরো শিক্ষাবর্ষের মেধার বিস্তারিত চিত্র তুলে ধরে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ধাপসমূহঃ অনলাইন পোর্টালে সঠিকভাবে আবেদন সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করার প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল স্টুডেন্ট লগইন ওয়েবসাইট ।

 

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৭০৭/-
 
ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট বা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
 

 

Academic Transcript উত্তোলন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
একাডেমিট ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র +
১। অধ্যক্ষের সুপারিশপত্রসহ লিখিত আবেদনপত্র
২। রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি
৩। প্রবেশপত্র বা এডমিট কার্ড (শেষ বর্ষ)
৪। সাময়িক সনদ (Provisional Certificate) বা মূল সনদপত্র
৫। মার্কশিট বা নম্বরপত্র
৬। পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যেমন: অনার্স/ডিগ্রির জন্য এইচএসসি, মাস্টার্সের জন্য অনার্স এবং এলএলবি ফাইনালের জন্য এলএলবি ১ম পর্বের সনদ/মার্কশিট)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) কেন প্রয়োজন হয়? +
দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন, সরকারি-বেসরকারি চাকরি বা স্কলারশিপ লাভ, ক্রেডিট ট্রান্সফার এবং বিদেশে স্থায়ীভাবে গমনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও নির্দিষ্ট কোর্সের বিস্তারিত ফলাফল যাচাইয়ের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) প্রয়োজন হয়।
ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলন করতে কত দিন সময় লাগে? +
জাতীয় বিশ্বঃ স্টুডেন্ট লগইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার পর সাধারণত: ১০ থেকে ১৫ কর্মদিবস লাগে। তবে জাতীয় বিশ্বঃ কার্যক্রম অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) হারিয়ে বা নষ্ট হলে করণীয় কী এবং পুনরায় তোলার নিয়ম কী? +
একাডেমিক ট্রান্সক্রিপ্ট হারিয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি (GD) করতে হবে। আর যদি নষ্ট হয়ে যায়, তবে আবেদনপত্র জমা দেওয়ার সময় সেই ক্ষতিগ্রস্ত কপিটি সাথে যুক্ত করতে হবে। এরপর পুনরায় তোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ দ্বি-নকল (Duplicate) একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের অনলাইন আবেদন করতে হবে। নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে ১০ থেকে ১৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে (বিশেষ পরিস্থিতিতে ১-২ সময় মাস লাগতে পারে)।
অনার্স ৪র্থ বর্ষ কমপ্লিট করেছি, আমি কী প্রতি বর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে পারবো?                                                                      +
হ্যাঁ, একজন শিক্ষার্থী! প্রতি বর্ষের (১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষ) আলাদা আলাদা ট্রান্সক্রিপ্ট তুলতে পারবেন। সাধারণত: প্রতি বর্ষের ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হয় না, তবে দেশের বাহিরে উচ্চ-শিক্ষার জন্য কখনো কখনো প্রয়োজন হতে পারে। অবশ্যই এম্বাসি/প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী প্রদক্ষেপ গ্রহণ করবেন।

 

গুরুত্বপূর্ণ নোট:
২০২২ সাল বা তার পরে পাসকৃত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী (২০২২ সাল থেকে কার্যকর):
রেগুলার শিক্ষার্থী : (যেসকল শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন) → সেসকল শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সরাসরি সংশ্লিষ্ট কলেজে পাঠানো হয়; এই কারণে ব্যাংক চার্জ বা ফি দিতে হয় না।
অন্যদিকে, ইমপ্রুভ বা অনিয়মিত পরীক্ষার্থী → একাডেমিক ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্বঃ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নির্ধারিত সময় পর সংগ্রহ করতে হবে; এখানে ব্যাংক চার্জ প্রয়োজ্য হবে।

 

ফরম ডাউনলোড করুন
Download PDF
Downloads original uploaded .pdf file

 

বুকিং করুন

AcademicTranscript-1stYear

 
AcademicTranscript-1stYear

AcademicTranscript-2nd Year

 
AcademicTranscript-2nd Year

 

AcademicTranscript-3rd-Year

 
AcademicTranscript-3rd-Year

AcademicTranscript-4th-Year

 
AcademicTranscript-4th-Year

সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।