⚠️ সতর্কতা!

এই ওয়েবসাইটের বিষয়বস্তু সুরক্ষিত।
ডেভেলপার টুলস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পেজের কোনো কন্টেন্ট কপি, স্ক্রিনশট, স্নিপ বা ডাউনলোড করা যাবে না।
সব ধরনের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সমস্ত সেবা

MOI (Medium of Instruction)

MOI (Medium of Instruction) Certificate উত্তোলন

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় জানতে চায় যে, আপনি ইংরেজিতে পড়াশোনা ও যোগাযোগ করতে সক্ষম কি না। একে বলা হয় English Language Proficiency (ELP)। সাধারণত এই যোগ্যতা প্রমাণের জন্য শিক্ষার্থীরা IELTS, TOEFL বা Duolingo-র মতো আন্তর্জাতিক পরীক্ষাগুলো দিয়ে থাকে।

তবে, অনেক শিক্ষার্থীর জন্য IELTS দেওয়া বেশ ব্যয়বহুল, সময়সাপেক্ষ বা কঠিন হয়ে দাঁড়ায়। এখানেই ম্যাজিকের মতো কাজ করে MOI (Medium of Instruction) সার্টিফিকেট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI ক্যাটাগরি তালিকা
ক্যাটাগরির নাম
যেসকল বিষয় বা কোর্স এই সুবিধা পাবে
সনদের ধরণ ও কার্যকারিতা
১. সরাসরি MOI পাবেন
* ইংরেজি (English) বিষয়
এরা সরাসরি প্রধান Medium of Instruction (MOI) সার্টিফিকেট পাবেন।
২. English Version পাবেন
* বিজ্ঞান বিভাগের সকল বিষয়
* ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয়
* বিএড (B.Ed)
* সমাজবিজ্ঞান
* সমাজকর্ম
* অর্থনীতি
* এলএল.বি (LL.B)
* এবং সকল প্রফেশনাল কোর্সসমূহ
এদের এমওআই সার্টিফিকেট বা প্রত্যয়নপত্রে উল্লেখ থাকবে যে, কোর্সটি English Version বা ইংরেজি সংস্করণে পরিচালিত হয়েছিল।
৩. Minimum Passing Grade পাবেন
* বাংলা
* ইতিহাস
* ইসলামের ইতিহাস
* রাষ্ট্রবিজ্ঞান
* দর্শন
* এবং সকল ডিগ্রি (পাস) কোর্সসমূহ
এরা এই বিশেষ প্রত্যয়নপত্রটি পাবেন, যা তাদের কোর্সের কাঠামোগত শর্ত ও পাসের যোগ্যতা নির্দেশ করে।


আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳৮০৬/-

প্রথমে মেনুওয়ালি অনুমোদন হয়, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার থেকে পে-স্লীপ সংগ্রহ করে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা করতে হবে।


MOI সার্টিফিকেট উত্তোলন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
MOI আসলে কী প্রমাণ করে? +
এই সার্টিফিকেটটি অফিশিয়ালি প্রমাণ করে যে—আপনি বাংলাদেশে যে অনার্স, মাস্টার্স বা প্রফেশনাল কোর্সটি সম্পন্ন করেছেন, তার পুরো সিলেবাস, বইপত্র, ক্লাসের লেকচার এবং ফাইনাল পরীক্ষাগুলো ইংরেজি মাধ্যমে (English Version/Medium) পরিচালিত হয়েছিল। অর্থাৎ, আপনি বিগত ৪-৫ বছর ধরে অনবরত ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করে এসেছেন।
কীভাবে এটি IELTS-এর বিকল্প হয়? +
বিশ্বের অনেক দেশের (যেমন: যুক্তরাজ্য বা UK, জার্মানি, সাউথ কোরিয়া, জাপান, হংকং এবং ইউরোপের বেশ কিছু দেশ) শত শত বিশ্ববিদ্যালয় একটি বিশেষ নিয়ম মেনে চলে। তারা বলে:

"যদি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর আগের ডিগ্রির পড়াশোনা ও পরীক্ষার প্রধান মাধ্যম (MOI) ইংরেজি হয়ে থাকে, তবে তার আলাদা করে আর IELTS দেওয়ার প্রয়োজন নেই।"

একে বলা হয় "IELTS Waiver" বা আইইএলটিএস-ছাড়। আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিষয়ের ক্যাটাগরি অনুযায়ী (যেমন: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বা প্রফেশনাল কোর্স) এই অফিশিয়াল MOI সার্টিফিকেটটি তুলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে জমা দেবেন, তখন তারা আপনার আইইএলটিএস-এর শর্ত মওকুফ করে সরাসরি ভর্তির সুযোগ (Conditional Offer Letter) দিয়ে দেয়।
ভিসার আবেদনের ক্ষেত্রে এর (MOI) ভূমিকা কী? +
বিশ্ববিদ্যালয় যখন আপনার MOI গ্রহণ করে আপনাকে ভর্তির অনুমতি দেয়, তখন সেই অফার লেটার/কনফার্মেশন লেটার (যেমন: UK-র ক্ষেত্রে CAS Letter) দেখিয়ে আপনি সহজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এম্বাসি বা দূতাবাস তখন বুঝতে পারে যে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আপনার ইংরেজির দক্ষতা যাচাই করে নিয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য MOI সার্টিফিকেট কেন প্রয়োজন? +
অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস (IELTS) বা টোফেল (TOEFL)-এর বিকল্প হিসেবে শিক্ষার্থীর স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পড়াশোনার মাধ্যম ইংরেজি ছিল কি না তার প্রমাণ চায়। সেই ক্ষেত্রে MOI সার্টিফিকেট জমা দিতে হয়।
কোন কোন বিষয় "English version" হিসেবে MOI সার্টিফিকেট পাবে? +
বিজ্ঞান (Science) ও ব্যবসায় শিক্ষা (Business Studies) বিভাগের সকল বিষয়, বিএড (B.Ed), সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এলএল.বি (LL.B) এবং সকল প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীরা ইংলিশ ভার্সন হিসেবে এই সার্টিফিকেট পাবেন।
"Minimum Passing Grade" ক্যাটাগরিতে কোন কোন কোর্স বা বিষয় রয়েছে? +
বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সকল সাধারণ ডিগ্রি (পাস) কোর্সসমূহ এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
কলেজ থেকে কি MOI সার্টিফিকেট দেওয়া হয় নাকি সরাসরি মেইন বোর্ড থেকে তুলতে হয়? +
এটি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাস ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে অফিশিয়ালি ইস্যু করা হয়। তবে আবেদনের সময় কলেজের ফরওয়ার্ডিং প্রয়োজন হতে পারে।
যদি কোনো শিক্ষার্থীর সাময়িক বা মূল সনদে ভুল থাকে, তবে কি MOI পাওয়া যাবে? +
মূল/সাময়িক সনদে ভুল থাকলে আগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নাম সংশোধন করে নিতে হবে, এরপর সঠিক তথ্যের ভিত্তিতে MOI-এর জন্য আবেদন করতে হবে।
ঘরে বসে ঝামেলাহীনভাবে MOI সার্টিফিকেট তোলার কোনো সহজ উপায় আছে কি? +
হ্যাঁ, আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে করা গেলেও সঠিক নিয়মের অভাবে অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। এই ধরণের জটিলতা এড়াতে আপনি সেবা খুঁজি (Seba Khunji)-র প্রফেশনাল কনসালটেন্সি ও অনলাইন সার্ভিস গ্রহণ করতে পারেন; আমরা অত্যন্ত নির্ভুলভাবে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেব।

 শিক্ষার্থীদের জন্য কিছু অতি জরুরি সতর্কতা (Important Tips):

সব বিশ্ববিদ্যালয় এটি গ্রহণ করে না: মনে রাখতে হবে, বিশ্বের সব দেশ বা সব বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে না। যেমন—অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকার বেশিরভাগ টপ-র‍্যাংকড বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলকভাবে IELTS বা সমমানের পরীক্ষা চেয়ে থাকে। তাই আবেদনের আগে ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের 'English Language Requirements' সেকশনটি ভালো করে চেক করে নিতে হবে।

সত্যায়ন বা Attestation করা জরুরি: বিশ্ববিদ্যালয় থেকে MOI তোলার পর সেটিকে আরও বেশি গ্রহণযোগ্য ও আইনিভাবে শক্তিশালী করতে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত (Attestation) করে নেওয়া সবচেয়ে নিরাপদ।


কমপ্লিট ফাইল নমুনা

Uploaded Image

BBA Prof: English Version (MOI)

BBA Prof: English Version (MOI)

BA-Islamic-History-and-Culture-English-Version (MOI)

BA-Islamic-History-and-Culture-English-Version (MOI)

BSS Political Science (Concern Latter)

BSS Political Science (Concern Latter)

BSS Degree PASS (Concern Latter)

BSS Degree PASS (Concern Latter)






সেবা নিতে চান?

আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সেবা গ্রহণ করুন।